ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জার্মানিতে ঈদুল আজহা আজ, কোথায় কখন জামাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩৯ বার পঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও শনিবার (৯ জুলাই) উদযাপিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

জার্মানির বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, ওফেনবাখ, মানহাউম, ডর্টমুন্ড, বনসহ বিভিন্ন শহরে বাংলাদেশিদের পরিচালিত মসজিদে রয়েছে। এ সব মসজিদে এবং বিভিন্ন শহরে খোলা মাঠে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ফ্রাঙ্কফুর্ট: ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বাংলাদেশি সুপারশপ সেভেন ডেজ সংলগ্ন পাশের পার্কিংয়ের খোলা জায়গায়। এখানে সকাল সাড়ে ৮টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাঙালি অধ্যুষিত ফ্রাঙ্কফুর্ট শহরের মাবিন মসজিদ এবং বাইতুল হামদ মসজিদে একাধিক ঈদের জামাত হবে। মাবিন মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত (বাংলা বয়ান) এবং ৯টায় দ্বিতীয় জামাত (জার্মান ও আরবি বয়ান) অনুষ্ঠিত হবে।

চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি বাইতুল হামদ মসজিদে। সকাল ৭টায় প্রথম, পৌনে ৮টায় দ্বিতীয়, সাড়ে ৮টায় তৃতীয় এবং সোয়া ৯টায় ঈদের চতুর্থ জামাত হবে। ফ্রাঙ্কফুর্ট সেন্ট্রাল ট্রেন স্টেশন সংলগ্ন মসজিদে এসব জামাত অনুষ্ঠিত হবে।

বার্লিন:
বার্লিনের বাংলাদেশি বাইতুল মোকাররম মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭ টায় (আরবি বয়ান) এবং সকাল সাড়ে ৮ টায় (বাংলা বয়ান) অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। এছাড়া বার্লিনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় টেম্পল অব খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ওফেনবাখ: ফ্রাঙ্কফুর্টের পার্শ্ববর্তী শহর ওফেনবাখের আইনহাইট ডেজ ইসলাম এ প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে সকাল সাড়ে ৯টায়। এছাড়া এ শহরে বাইতুল গফুর মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মানহাইম: মানহাইম বাংলা মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

মিউনিখ: মিউনিখ প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আল সালাম মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

এছাড়া বন, ডর্টমুন্ড, হামবুর্গসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদুল ফিতরের জামাত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102