ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জার্মানিতে বন্যায় ১৮০ জনের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৪ বার পঠিত
ড. এ কে আব্দুল মোমেন

জার্মানির পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণ ও এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় ১৮০ জনেরও মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে। এই প্রাণহানির ঘটনা এবং দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মানির ফেডারেল মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রী হাইকো মাশকে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখনও নিখোঁজ রয়েছেন এবং যারা আহত হয়েছেন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে আমাদের প্রার্থনা রয়েছে। আমরা আশা প্রকাশ করছি, জার্মান ফেডারেল এবং রাজ্য সরকারের প্রচেষ্টার ফলে খুব শিগগিরই ক্ষতিগ্রস্তরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে সক্ষম হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102