ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জার্মান সুপার কাপে শিরোপা ঘরে তুলল বায়ার্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

রবার্ট লেওয়ানদোস্কির জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ।
জার্মান সুপার কাপের ইতিহাসে বায়ার্নের এটি টানা দ্বিতীয় ও রেকর্ড নবম শিরোপা।

মৌসুমের শুরুতেই বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়ীর মাঝে সেরা হবার লড়াই। দুই দলের প্রতিদ্বন্দ্বিতার আড়ালে অনেকেই ম্যাচটিকে দেখছিলেন লেওয়ানদোস্কি বনাম আর্লিং হাল্যান্ডের দ্বৈরথ হিসেবে।

ম্যাচের শুরুর দিকে বল দখলে ডর্টমুন্ড এগিয়ে থাকলেও গোছালো আক্রমণে উঠেছে বায়ার্ন। লেওয়ানদোস্কির হেড লক্ষ্যভ্রষ্ট, মুলারের শট প্রতিহত হওয়ার পর সুবর্ণ সুযোগ নষ্ট করেন কিংসলে কোমান।

স্বাগতিকদের এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ, গোলরক্ষককে একা পেয়েও হতাশ করেন মার্কো রয়েস। বিরতির আগে বল জালে পাঠিয়েছিল ডর্টমুন্ড; তবে বাজে অফসাইডের বাঁশি।

৪১তম মিনিটে মেলে কাঙ্ক্ষিত গোলের দেখা। জিনাব্রির বাড়ানো ক্রসে হেডে গোল করে বায়ার্নকে লিড এনে দেন রবার্ট লেওয়ানদোস্কি।

সেকেন্ড হাফের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বাভারিয়ানরা। সতীর্থের পাস ছেড়ে দেন লেওয়ানদোস্কি, গোলমুখে ফাকায় বল পেয়ে বাকি কাজটা সারেন থমাস মুলার। অবশেষে মার্কো রয়েসের অসাধারণ নৈপুণ্যে ৬৪তম মিনিটে জালের দেখা পায় ডর্টমুন্ড।

স্বাগতিক ডিফেন্ডারের ভুলে নিজের দ্বিতীয় ও বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করেন লেওয়ানদোস্কি। সুপার কাপে এটি তার সপ্তম গোল।

বায়ার্নের কোচ হিসেবে পাঁচটি ম্যাচ কেটে গেলেও জয়ের দেখা পাচ্ছিলেন না ইউলিয়ান নাগেলসমান। এবার একই সঙ্গে প্রথম জয় ও শিরোপার স্বাদ পেলেন ৩৪ বছর বয়সী এই জার্মান। নাগেলসমানের কোচিং ক্যারিয়ারেও এটা প্রথম শিরোপা।

লেওয়ানদোস্কি বনাম আর্লিং হাল্যান্ডের দ্বৈরথে সেরার মুকুট পরল বায়ার্ন ফরোয়ার্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102