ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জালিয়াতির শিকার সানি লিওন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

সাবেক নীল ছবির তারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন আর্থিক জালিয়াতির ফাঁদে পড়লেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি এক টুইট বার্তায় জানান বেবি ডল খ্যাত তারকা। খবর ইন্ডিয়া ডটকমের।

তিনি জানালেন, তার প্যান কার্ড ব্যবহার করে এক ব্যক্তি টাকা ঋণ নিয়েছেন। সে বিষয়ে আর্থিক সংস্থাকে অভিযোগ করা হলেও, সমস্যার সমাধান হয়নি। হতাশ হয়ে সানি টুইটটি পরে ডিলিটও করে দেন।

সানি তার টুইটে লিখেন, তার প্যান কার্ড ব্যবহার করে এক ব্যক্তি দু’হাজার রুপি ঋণ নিয়েছেন। টুইটে সানি আরও জানিয়েছেন, ঘটনার কথা টের পেয়েই আর্থিক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে, তাদের দিক থেকে কোনোরকম সাহায্য পাওয়া যায়নি। তবে কে এই কাণ্ডটা করেছেন, তা জানার চেষ্টায় রয়েছেন অভিনেত্রী।

টুইটের পর পর সানির পোস্টটি ভাইরাল হয়ে যায়। এদিকে অভিনেত্রীকে সাহায্য করতে এগিয়ে এসেছে বহু শেয়ার ব্রোকিং সংস্থা। সানি তাদেরকে সমস্যার কথা জানিয়েছেন। সংস্থাগুলো যত সম্ভব সানিকে সাহায্যও করেছেন। কিছুটা দেরিতে হলেও, সমস্যার সমাধান ঘটে।

সানি সংস্থাগুলো ধন্যবাদও জানিয়েছেন। সঙ্গে জেনে নিয়েছেন, ভবিষ্যতে কীভাবে প্যানকার্ড ব্যবহার করলে, আর বিপদের সম্মুখীন হবেন না তিনি। সানির এই পোস্টের নিচে এক অনুরাগীরা লিখেছেন, আপনার মতো আমিও এরকম জালিয়াতির কবলে পড়েছিলাম। তবে খুব একটা ক্ষতি হয়নি। তাই দুশ্চিন্তা করবেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102