ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাহাজে আসছে মেট্রোরেলের প্রথম ট্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

জাপান থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে মেট্রোরেলের প্রথম ট্রেন। ২৪ সেট ট্রেনের মধ্যে প্রথম সেটটি গত বুধবার (০৩ মার্চ) রাতে জাপানের কোবে বন্দর থেকে জাহাজে উঠে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) ওই ফেসবুক পাতায় ট্রেন সেটটির একটি ছবিও প্রকাশ করে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
যেখানে জানানো হয়েছে, ‘জাপানের কোবে বন্দর থেকে জাহাজে উঠেছে ২৪ সেট ট্রেনের মধ্যে প্রথম সেটটি। শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র গণমাধ্যমে জানিয়েছে, মোংলা বন্দর দিয়ে খালাস করা হবে এক সেট ট্রেনবাহী ওই জাহাজটি। সেখান থেকে এপ্রিলের শেষ দিকে সেটি উত্তরায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে পৌঁছার কথা রয়েছে। এরপর ডিপোর ভেতর প্রাথমিক চলাচল শুরু করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। ডিপোতে প্রথম দফার পরীক্ষা শেষে মূল লাইনে পরীক্ষামূলক চলাচল করবে মেট্রো ট্রেন।

জাপানে ইতোমধ্যে পাঁচ সেট মেট্রোরেলের ট্রেন তৈরি হয়ে গেছে বলেও ডিএমটিসিএলেরও ওই সূত্র জানিয়েছে। সব মিলিয়ে মেট্রোরেলের জন্য তৈরি হচ্ছে ২৪ সেট ট্রেন। প্রতি সেটে থাকছে ছয়টি করে বগি।

উল্লেখ্য, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলের লাইন নির্মিত হচ্ছে জাইকার অর্থায়নে। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে ওই প্রকল্পে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102