ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জায়েদের জয় মানেন না নিপুণ , ভোট পুনর্গণনা চেয়ে আপিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৪৭ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ফল মেনে নেননি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। তিনি ভোট পুনর্গণনা চেয়ে আপিল করেছেন।

সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবার ভোট দেন ৩৬৫ জন শিল্পী। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।
এতে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে নির্বাচিত ঘোষণা করা হয়। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। জায়েদের কাছে ১১ ভোটে হারেন চিত্রনায়িকা নিপুণ।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102