ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জায়েদ খানকে বয়কট, তার সিনেমা দেখাবে না কোনো হল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৪৬ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জায়েদ খান তৃতীয় বারের মতো দায়িত্ব পেয়েছেন। এরমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হবে নায়ক জায়েদ খানকে।অবশেষ আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই ঘোষণা দিলো চলচ্চিত্রের ১৮ সংগঠনের সম্মিলিত চলচ্চিত্র পরিবার।

এই বিবৃতিতে উল্লেখ করা হয়, শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে বাকি সংগঠনগুলোর সদস্যদের ঢুকতে দেওয়া হয়নি। সেদিন চলচ্চিত্র পরিবারের অনেক পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা গেটের সামনে দীর্ঘ অপেক্ষার পর ঢুকতে না পেরে ফিরে যান। বিষয়টিকে চলচ্চিত্র ও সংশ্লিষ্টদের জন্য অপমানজনক।

সেখানে আরও উল্লেখ করা হয়, নানা পর্যালোচনার মাধ্যমে চলচ্চিত্র পরিবার নিশ্চিত হয়েছে, সেদিন জায়েদ খানের জন্যই এফডিসিতে সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়। তাই শনিবার এক সম্মিলিত জরুরি বৈঠকে জায়েদ খানকে চলচ্চিত্রের সার্বিক কাজে বয়কট চলচ্চিত্র পরিবার।

এ সিদ্ধান্ত অনুসারে জায়েদ খানের সঙ্গে ১৮ সংগঠনের চলচ্চিত্র পরিবারের কেউ কাজ করবেন না। এমনকি তার কোনো সিনেমা হল মালিকরা নিজেদের হলে চালাবেন না।

প্রসঙ্গত, চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। ২০১৭ সালে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে আহ্বায়ক করে এ পরিবার নতুন করে যাত্রা করে। মূলত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ ও বিদেশি ছবি আমদানিতে অনিয়মের প্রতিবাদে এই পরিবারের জন্ম।

এরপর চলচ্চিত্রের নানা সংকটে এই পরিবারকে ভূমিকা রাখতে দেখা গেছে। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্য পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ফাইট ডিরেক্টরদের সমিতি, সহকারী পরিচালকদের সমিতি, মেকআপম্যানদের সমিতি, প্রোডাকশন ম্যানেজারদের সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মোট ১৮টি সংগঠন নিয়ে এই পরিবার। বর্তমানে এই সমিতির মুখপাত্র চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীর। আজ শনিবার (৫ মার্চ) থেকে এই পরিবারে যোগ দিলো হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102