ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জায়েদ খান-নিপুণ বিতর্কে যা বললেন ইলিয়াস কাঞ্চন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে এ নিয়ে কথা বলতে চান না সমিতির নবনির্বাচিত সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, ‌‘আমি তাদের ব্যাপারে নাক গলাতে চাই না। তারা আমার কথা শুনবেনও না। ব্যাপারটা এখন উচ্চ আদালতে গড়িয়েছে। আদালতই রায় দেবেন।’

গতকাল সোমবার জায়েদ খানের আবেদনের প্রেক্ষিতে আপিল বোর্ড কর্তৃক তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। সেই স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ।

ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘যে পদটি নিয়ে জল ঘোলা হচ্ছে, সেই পদ তো আমার না। জায়েদ সাধারণ সম্পাদক হলেও আমার লাভ নেই, নিপুণ হলেও ক্ষতি নেই। সত্যি বলতে, আমি কেন, আরও সিনিয়র কেউ এসে কিছু বললেও তারা দুজন হয়তো শুনবেন না। যদি শোনার হতো তাহলে জল এত দূর গড়াত না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102