ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জায়েদ-নিপুণের পদ নিয়ে শুনানি কাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দুই সপ্তাহ পার হলেও এখনো সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা শেষ হয়নি। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে শুনানি এক দিন পিছিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) নির্ধারণ করেছেন আদালত। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে–কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সমিতির সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। পরে আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদের পদ বাতিল করে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর হাইকোর্টে দ্বারস্থ হন জায়েদ খান। হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করলে নিজের পদ ফিরে পান তিনি। পরে আপিল আবেদন করেন নিপুণ।

ওই আপিল শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন চেম্বারজজ আদালত। এরপর সাধারণ সম্পাদক পদের ওপর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত। এ সময়ের মধ্যে জায়েদ-নিপুণ কেউ সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না বলেও জানান আদালত। দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102