ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিএম কাদেরের রংপুর যাওয়া নিয়ে রাঙ্গাকে পাল্টা চ্যালেঞ্জ রসিক মেয়রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২ বার পঠিত
মশিউর রহমান রাঙ্গা

জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য, রংপুর সিটি কর্পোরেশন মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। বুধবার রাত সাড়ে আটটার দিকে পার্টির সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

রংপুর সিটি মেয়র বলেন, `রাঙ্গা সাহেব পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন- তা ঠিক করেননি। সবার আগে দল বড়। দলের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো দিন সুফল ভোগ করতে পারেনি। পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে এলে প্রয়োজনে দলের নেতাকর্মীরা তাকে সাপোর্ট দেবেন।‘

তিনি বলেন, `দলের ভেতরে থেকে দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। দলের স্বার্থে চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন- সেটাতে আমরা একমত। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সময় হলে আবার দলে ফিরে আসার সুযোগ হতে পারে।‘ পার্টির স্বার্থে রাঙ্গাকে উত্তেজিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানান মেয়র।

এসময় রংপুরে জিএম কাদেরের কুশপুতুল দাহের গুঞ্জন বিষয়ে মেয়র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, `যদি চেয়ারম্যানের কুশপুতুল দাহ করা হয়- তাহলে রাঙ্গা সাহেবেরও রংপুরে কুশপুতুল দাহ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি রাজু আহমেদ, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। বুধবার বিকালে রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার পর জিএম কাদেরকে ‘চ্যালেঞ্জ ছুঁড়ে’দিয়ে রাঙ্গা বলেছেন- ‘তাকে (কাদের) যদি লালমনিরহাট যেতেই হয়, হেলিকপ্টারে যেতে হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102