ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘জিনের বাদশাহ’ মুক্তারকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

দিনাজপুরের খানসামা থানা পুলিশ মুক্তার রহমান (২৭) নামে কথিত ‘জিনের বাদশাহ’কে গ্রেফতার করেছে। মোবাইল ফোনে প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি।

সোমবার (২১ নভেম্বর) পুলিশ তাকে আদালতে পাঠায়। রোববার দিবাগত রাত তিনটার দিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার গোসাইপুরের চরপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার তবিবুর রহমানের ছেলে।

খানসামা উপজেলার গোলডিহি এলাকার ধনে শাহ্ পাড়ার জাহিদুল ইসলামের স্ত্রী নাজমা খাতুন মুক্তার রহমানের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তার কাছ থেকে প্রায় সাড়ে ছয় লাখ টাকা কৌশলে হাতিয়ে নেন অভিযুক্ত মুক্তার। এরপর থেকে তাকে গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ।

খানসামা থানার উপ-পরিদর্শক শামীম মিয়া জানান, মামলার বাদীর অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন নম্বরের বিকাশ হিসাব বিবরণীর মাধ্যমে মুক্তারকে শনাক্ত করা হয়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় রাতভর অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ সিমসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102