ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিমাকে পেয়ে খুশি নেদারল্যান্ডের ডেনিস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩৭ বার পঠিত
জিমা ও ডেনিস

নেদারল্যান্ডের তরুণ ডেনিসের সঙ্গে চট্টগ্রামের তরুণী জিমা কবিরের বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মহানগরীর আগ্রাবাদের কপার চিমনি রেস্টুরেন্টের ব্যাংকুইট হলে এর আয়োজন করা হয়। এতে অংশ নেন জিমার পরিবারের আত্মীয় স্বজনসহ দুই শতাধিক অতিথি।
ডেনিস নেদারল্যান্ডে একজন সাইনটিস্ট হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি রসায়ন শাস্ত্রে ডক্টরেট করছেন। দীর্ঘদিন ধরে নেদারল্যান্ডে থাকছে চট্টগ্রামের জিমা কবিরের পরিবার। জিমা নেদারল্যান্ডে বায়োকেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। করোনার সময় নেদারল্যান্ডেই ডেনিসের সঙ্গে জিমার পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর পর তারা নেদারল্যান্ডে বিয়ে করেন। বিয়েতে দুই পরিবারের সম্মতি ছিল।

জিমার বাবা জহিরুল কবির চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ পাঠানটুলি এলাকার বাসিন্দা। চট্টগ্রামে নিজের সমাজ ও আত্মীয় স্বজনদের মেয়ের জামাইকে দেখাতে এবং বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে এর আয়োজন করা হয়। অভ্যর্থনায় অংশ নিতে ৩০ জুন বাংলাদেশে আসেন ডেনিস।

বিয়ের অভ্যর্থনা ও বাংলাদেশি সংস্কৃতিতে আপ্লুত হয়ে ন্যাদারল্যান্ডের ডেনিস বলেন, জিমাকে বিয়ে করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জিমা আমার সুন্দর বউ।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ। জিমাকে অনেক ভালোবাসি। বাংলাদেশের আনুষ্ঠানিকতা শেষ করে দুজন শিগগিরই নেদারল্যান্ডে ফিরবো।

আগ্রাবাদ দি কপার চিমনি রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার কামাল পারভেজ বলেন, জিমা-ডেনিসের অভ্যর্থনা উপলক্ষে কপার চিমনি নান্দনিকভাবে সাজানো হয়। কনের পরিবারের পছন্দ অনুযায়ী বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, বোরহানিসহ নানা বৈচিত্রময় দেশীয় খাবারে অতিথিদের জন্য ব্যবস্থা করা হয় রাতের খাবার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102