ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিমে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৩ বার পঠিত

ভারতের দিল্লির বুদ্ধ বিহারের একটি জিমে ২১ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ ঘটনা ঘটলেও শুক্রবার বিষয়টি জানায় পুলিশ।

পুলিশ জানায়, ওই তরুণীকে ধর্ষণ করেন তিনজন। তাদের একজন ওই তরুণীর কারখানার মালিক। আরেকজন ১৭ বছরের কিশোর। শুক্রবার তিনজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত কারখানা মালিকের অধীনেই কাজ করতেন নির্যাতিত তরুণী।

পুলিশের ডেপুটি কমিশনার (রোহিনী) প্রণব তায়াল বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, ৫০৯, ৩২৩ এবং ৫০৬ ধারার অধীনে গণধর্ষণ, যৌন হয়রানি, আক্রমণ এবং অপরাধমূলক ভয় দেখানোর ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

ওই তরুণী স্বামীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ করেন। তিনি জানান, বসের সঙ্গে আরও দুজন তাকে ধর্ষণ করে। এরপর হুমকি দেয়, তিনি যদি পুলিশের কাছে যান, তাহলে তাকে হত্যা করা হবে।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার কারখানায় কাজ শেষ করে বাড়ি ফিরলে তার বস তাকে জিমে আসতে বলেন সাফাই কাজের জন্য। তার বস জানান, জিমটি তার বন্ধুর। সেখানে যেতেই জিমের দরজা বন্ধ করে দিয়ে তার ওপর চড়াও হন তিনজন। সেখানেই ধর্ষণের শিকার হন সেই তরুণী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102