ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি শতক লিটনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

জিম্বাবুয়ে বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে নিজেকে নতুন করে চিনিয়েছেন লিটন দাস। সিলেটে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট করতে নেমে দুটোতেই সেঞ্চুরি করেন তিনি। তার ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংসটিও আসে জিম্বাবুয়ের বিপক্ষে। আবার প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে পেয়ে জ্বলে উঠেক্সহে লিটনের ব্যাট। অনবদ্য ব্যাটিংয়ে হারারেতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে এদিন শুরু থেকেই দেখেশুনে খেলেন লিটন। সতীর্থরা ড্রেসিংরুমে যাওয়া-আসার মিছিলে যোগ দিলেও একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়ানোর কাজ করে যান তিনি। ৭৮ বলে অর্ধশতকের স্বাদ পেয়েও তৃপ্ত হননি লিটন। পরে ইনিংসটাকে তিন অঙ্কে রূপ দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওয়েসলে মাধেভেরের করা ইনিংসের ৪০তম ওভারের তৃতীয় বলটি ডিপ মিড উইকেড়ে ঠেলে দিয়ে ১ রান নিয়ে শতকের উদযাপনটা সেরে নেন লিটন।

জিম্বাবুয়ের বিপক্ষে পরিসংখ্যান বেশ সমৃদ্ধ লিটনে। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (শুক্রবার) মাঠে নামার আগেও ব্যাট হতে দেখিয়েছেন তিনি। ওয়ানডেতে আগের ৪৪ ম্যাচের ক্যারিয়ারে তার রান ছিল ১১৮০, যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ ম্যাচেই করেছেন ৪২২ রান। ক্যারিয়ারে ২৯ গড়ে ব্যাটিং করলেও জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের ব্যাটিং গড় ৫৩ ছাড়ানো।

এ ম্যাচেও তার উপর বাড়তি প্রত্যাশা ছিল দলের। সে আস্থার প্রতিদান দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দলের বিপর্যয়ের মুখে ব্যাট করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ শতক। যার তিনটি আসলো জিম্বাবুয়ের বিপক্ষে। এদিন শতক করতে ১১০ বল খেলেন লিটন। যেখানে ইনিংসে কোনও ছয় না থাকলেও তার ব্যাট থেকে আসে চারটি চারের মার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102