ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিম্বাবুয়ে একাদশকে ২৯৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

একমাত্র টেস্টের সিরিজে বড় ব্যবধানে জয়ের পর আজ শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। তার আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকদের নির্বাচিত একাদশকে ২৯৭ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে তামিম ইকবাল অ্যান্ড কোং। অধিনায়ক তামিম ইকবাল হাফ সেঞ্চুরির পর আউট হন। তিনি করেছেন সর্বোচ্চ ৬৬ রান। বল খেলেছেন ৬২টি।

শুধু তামিম ইকবালই নয়, ব্যাটিং প্র্যাকটিস করে নিয়েছেন দলের প্রায় সব ব্যাটসম্যানই। মোহাম্মদ মিঠুন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান। মোসাদ্দেক হোসেন সৈকত করেন ৩৬ রান। সাকিব আল হাসানের ব্যাট থেকে বেরিয়ে এসেছে ৩৭ রানের ইনিংস।

আফিফ হোসেন ধ্রুব করেন ২৮ রান, ২৫ রান করেন মোহাম্মদ নাইম। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৮ রান। মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ১২ রানে এবং ৫ রান করেন মেহেদী মিরাজ।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের হয়ে ফারাজ আকরাম, তানাকা শিবাঙ্গা এবং ওয়েসলি মাদভিরে নেন ২টি করে উইকেট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102