ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার করোনা পজিটিভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৪২ বার পঠিত

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়ায় সোমবার (৬ ডিসেম্বর) পুরো দলকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এ উপলক্ষে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন আজ সোনারগাঁও হোটেলে এসেছিলেন। কিন্তু দুই ক্রিকেটারের করোনা শনাক্ত হওয়ার খবরে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র দুই নারী ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তবে তারা কেউই সে দুই সদস্যের নাম প্রকাশ করতে রাজি হননি। শুধু জানিয়েছেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরবর্তী ব্যবস্থা নেবে বোর্ড।

বাছাইপর্ব শেষে গত ৩০ নভেম্বর দেশে ফেরে নারী ক্রিকেটাররা। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরেও উৎসবের সুযোগ পাচ্ছে না নিগার সুলতানা জ্যোতিরা।

আফ্রিকার দেশে দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এদিকে, ভাইরাসটির কারণে জিম্বাবুয়েতে আটকে পড়া নারী ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

আফ্রিকার সঙ্গে একে একে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করছে বিশ্বের অধিকাংশ দেশ। তবে বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় জিম্বাবুয়ে থেকে চাটার্ড ফ্লাইটে নামিবিয়া এবং ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায় নারী ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি ফ্লাইটে বুধবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।

আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে ওমিক্রনের প্রকোপ আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ নারী দলের জন্য। এর ফলে অবসান হয়েছে দীর্ঘ অপেক্ষার। আইসিসির র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আর এ কারণেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102