জিম্বাবুয়ে সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন দলে চমক নুরুল হাসান সোহান ও অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শামীম হোসেন পাটোয়ারি। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাট হাতে ছন্দে থাকা সোহান ডাক পেয়েছেন তিন স্কোয়াডেই। আর প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে শামীম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে চমক দেখানো এই অলরাউন্ডারের স্থান হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।
এছাড়া টেস্ট দলে আছেন এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলা ইয়াসির আলী। মোস্তাফিজুর রহমান আছেন কেবল সীমিত ওভারের সিরিজে। টি–টোয়েন্টি দলে আবারও ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম। আর ছুটি চাওয়ায় মুশফিককে বিশ্রাম দেয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজ থেকে।
আগামী ৭ জুলাই থেকে শুরু হবে একমাত্র টেস্ট। ১৬, ১৮ ও ২০ জুলাই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সবগুলো ম্যাচই হবে হারারেতে। গ্যালারী থাকবে দর্শকশূন্য। ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
টেস্ট স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম ইসলাম, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।
ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ , লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম শেখ, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।