ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিম্বাবুয়ে সফরে টাইগারদের অনুশীলন শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

জিম্বাবুয়েতে একদিনের কোয়ারেন্টিন শেষ করে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিন থেকেই লাল বলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগার টেস্ট স্কোয়াড।
এরই মধ্যে হারারে পৌছেই অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব ও সাদমান। কন্ডিশন বিবেচনায় সিরিজটা সহজ হবে না বলছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।

করোনাকালে বাংলাদেশের তৃতীয় অ্যাওয়ে ট্যুর। নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার মতো করোনা প্রটোকলে কঠিন নিয়ম রাখেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। মোটে একদিনের কোয়ারেন্টিন পিরিয়ড শেষ করেই অনুশীলনে নেমেছে টিম টাইগার্স।

ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে হারারেতে দলের সাথে যোগ দিয়েই অনুশীলনে নেমে পড়েছেন সাকিব আল হাসান। ভিসা জটিলতায় যেতে না পারা সাদমান ইসলামও যোগ দিয়েছেন টিমে।

টি টোয়েন্টি ফরম্যাটের ঢাকা লিগ খেলেই জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ দল। তবে পূর্ণাঙ্গ সিরিজের শুরুটা টেস্ট দিয়ে। তাইতো হারারে স্পোর্টস ক্লাব মাঠে লাল বলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মুমিনুলরা।

কন্ডিশন বিবেচনায় ঘরের মাঠে এগিয়ে যে কোন দল, জিম্বাবুয়েও এর বেতিক্রম নয়। তাইতো সিরিজটা সহজ হবে মানছেন দলের সঙ্গী নির্বাচক আব্দুর রাজ্জাক।

বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের জন্য বেশ কঠিন হবে। কারন এই কন্ডিশনটা আমাদের জন্য একেবারেই নতুন কিন্তু ওরা পুরাপুরি হেবিচুয়েটেড। ওরা আমাদের দেশে খেলতে গেলে যেভাবে আমরা ট্রিট করি পারি। আমি শিউর যে এখানে সেভাবে ট্রিট করলে খেলাটা কঠিন হবে।’

রোডেশিয়ান কন্ডিশন অনেকটা পেস সহায়ক। তবুও স্পিন দিয়েই স্বাগতিকদের কাবু করার পরিকল্পনা করছে টাইগার ম্যানেজমেন্ট। নয়া বোলিং পরামর্শক রঙ্গণা হেরাথের সাথে নিজেও মিরাজ, তাইজুল, নাঈমদের সহযোগিতা করছেন দেশসেরা স্পিনার রাজ্জাক।

বৃহস্পতি ও শুক্রবার ব্যাটে বলে ঝালিয়ে নেবে টাইগার টেস্ট স্কোয়াড। ৩ ও ৪ জুলাই লাল বলের একটা প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-মুশিফিকরা। ৭ জুলাই একমাত্র টেস্ট শুরু আগে আরো দুই দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102