ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিয়া ও খালেদার সংসার টিকিয়ে রেখেছিলেন বঙ্গবন্ধু : প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২১ বার পঠিত

খালেদার সংসার টিকিয়ে রাখতে জিয়াকে পদোন্নতি দেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সংসার টিকে রেখেছিলেন বঙ্গবন্ধু। জিয়াউর রহমান স্বাধীনতার পর বেগম জিয়াকে ঘরে নিতে চাননি। কারণ তার আরেকটি ঘটনা আছে, সেটি আমি জানি। এই সংসারটি টিকিয়ে রাখার জন্য জিয়াকে পদোন্নতি দিয়ে ঢাকায় এনে সেনাবাহিনীর উপ-প্রধান করেছিলেন বঙ্গবন্ধু।

আজ শনিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সে সময় জিয়াউর রহমান কুমিল্লায় ছিলেন। তখন তাকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং উপ-সেনাপ্রধান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু তাকে উপ-সেনাপ্রধান করেন। ওই সময় তাকে প্রমোশন দিয়ে মেজর থেকে মেজর জেনারেল করেন বঙ্গবন্ধু। আর সেই জিয়াই ষড়যন্ত্র করে মোশতাক, কর্নেল রশিদ ফারুককে নিয়ে। মোশতাক যখন অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে জিয়াউর রহমানকে সেনাপ্রধান বানায়। সেই মোশতাককে হটিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। জিয়া ছিল একদিকে সেনাপ্রধান আরেকদিকে ছিল দেশের রাষ্ট্রপতি। এর আগে আইযুব খান এই একই দৃষ্টান্ত দেখিয়েছিল।

তিনি বলেন, আজ বিএনপির কাছ থেকে গণতন্ত্রের কথা শুনতে হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাবাহিনীতে থেকে মেজর জেনারেল জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল। বঙ্গবন্ধু হত্যার যে পরিকল্পনা করা হয়েছিল যার মূল শক্তি ছিল জিয়াউর রহমান। তিনি সেনাবাহিনীর উপ-প্রধান ছিল। জিয়াউর রহমান না থাকলে এই পরিকল্পনা করতে পারতো না।

এ সময় দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় যতো উন্নয়ন হয়েছে, তার সবটাই আওয়ামী লীগের সময় হয়েছে। বিএনপির আমলে ভুয়া সার্টিফিকেট দিয়েও বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সময় এক ছাত্রদল নেতার ঘাড়ে হাত রেখে আলোচনা করে বিচারপতির রায় দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া ভোট চুরির সুযোগ তৈরির জন্য প্রধান বিচারপতির মেয়াদ বাড়িয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়টিও করেছিল বিএনপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102