ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জি এম কাদেরের দলীয় দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩৯ বার পঠিত

দলের চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম) দায়িত্ব পালনে নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে জি এম কাদেরের আবেদনের শুনানির পর মঙ্গলবার বিচারপতি শেখ আবদুল আউয়াল রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহিদা খাতুন, সহকারী অ্যাটর্নি জেনারেল কোহিনুর আক্তার ও সাবিনা পারভীন।

আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, ‘নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করায় চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে কোনো বাধা নেই। ’
গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। তাঁর আবেদনে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত ও দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশ প্রত্যাহার করতে জি এম কাদের ওই আদালতেই আবেদন করেন। কিন্তু গত ১৬ নভেম্বর সে আবেদনটি খারিজ করা হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন জি এম কাদের। জেলা জজ জি এম কাদেরের আবেদনটি ৯ জানুয়ারি শুনানির তারিখ দেন। কিন্তু দলীয় ক্ষতির কথা তুলে ধরে সে দিনই শুনানির আরজি জানালে জেলা জজ আবেদনটি খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে সেটির শুনানি নিয়ে নিষেধাজ্ঞা স্থগিত করে রুল দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102