ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জি-২০ সম্মেলন: করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

করোনাভাইরাস মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন জি-টুয়েন্টিভুক্ত ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। একইসঙ্গে মহামারিতে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে এক হয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

শনিবার (২১ নভেম্বর) সৌদি আরবের রিয়াদে শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী দিনে এ আহ্বান জানান জোটের নেতারা।

স্বাগতিক দেশ হিসেবে সৌদি আরবের বাদশাহ সালমান জি-২০’র ১৫তম সম্মেলনের উদ্বোধন করেন। ভার্চুয়ালি এতে যোগ দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জি- টুয়েন্টিভুক্ত ১৯ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতা।

সম্মেলনের উদ্বোধন উপলক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশ রাঙায় বিমান বাহিনীর সাতটি যুদ্ধ বিমান এবং যাত্রীবাহী তিনটি বিমান। প্রথম কোন আরব দেশ হিসেবে জি-২০ সম্মেলনের আয়োজন করলো সৌদি আরব। করোনার কারণে ভার্চুয়ালি শুরু হওয়া এ সম্মেলনের প্রথমদিনের (২১ নভেম্বর) মূল বিষয় ছিলো করোনা মোকাবিলা এবং করোনাকালে ক্ষতি হওয়া অর্থনীতি পুনরুদ্ধার।

সম্মেলনের উদ্বোধন করে সৌদি বাদশাহ সালমান বলেন, করোনা মোকাবিলায় আন্তর্জাতিকভাবে সবাই এক হয়ে কাজ করার বিকল্প নেই। বিশ্বের সব দেশ যেন পর্যাপ্ত পরিমাণে করোনা পরীক্ষার কিট এবং টিকা পায় সে জন্য সবাইকেই সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান বাদশাহ সালমান।

আরেক সদস্য দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও বলেছেন, করোনার টিকা বাজারে এলে তা যেন কেবল ধনী দেশগুলো না পায়, বিশ্বের সব দেশই যেন পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

করোনায় বিশ্বের বিভিন্ন দেশে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা মোকাবিলায় কাজ করার বিষয়েও কথা বলেন জি-২০ নেতারা। এসময় সম্মেলনে যোগ দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির পুনরুদ্ধারে যথেষ্ট ভুমিকা রেখেছেন ট্রাম্প। এছাড়াও সব দেশের নিরাপদ টিকা পাওয়ার অধিকার আছে বলেও মন্তব্য করেন পুতিন।

পুতিন বলেন, টিকা যে দেশ তৈরি করবে সেই দেশের মানুষই পাবে তা যেন না হয়, সবার অধিকার আছে এতে। আমি বলতে পারি, রাশিয়ার তৈরি টিকা সব দেশে সহজলভ্য হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও বিশ্বজুড়ে করোনার ভ্যাকসিন সহজলভ্য করার বিষয়ে সব নেতাকে আহ্বান জানান। একইসঙ্গে জলবায়ু পরিবর্তন রোধে সবাইকে এক হয়ে কাজ করার কথাও বলেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটা এমন একটা বছর যা মানুষ আগে দেখেনি। আমাদের ভবিষ্যৎ একে অন্যের সঙ্গে জড়িত। টিকার ক্ষেত্রে কোন বৈষম্য হবে না, সবাই পাবে এ বিষয়ে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান করোনার প্রভাবে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ জি-২০ ভুক্ত ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102