ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জি-৭ সম্মেলনের শেষ দিন আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

জি-সেভেনের তিন দিনের সম্মেলনের শেষ দিন আজ। আলোচনা হবে আবহাওয়া ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এর আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেয় ধনী দেশগুলোর জোট জি-সেভেন। এছাড়া বিশ্বের স্বল্প আয়ের দেশগুলোর অবকাঠামোগত উন্নয়নে নতুন পরিকল্পনার ঘোষণা দেয়া হয়।

রবিবার বিশ্বের কার্বন নিঃসরণ হ্রাস ও জীব বৈচিত্র্য ফিরিয়ে আনাসহ জলবায়ু পরিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে। বিখ্যাত প্রকৃতিবিদ ডেভিড এটেনবোরোহ বিশ্বনেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং পরিকল্পনা গ্রহণের বিষয়ে দিক নির্দেশনা দেবেন। যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়ালের কারবিস বেতে এই সম্মেলন চলছে।

সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার করোনা মহামারির মতো আর কোন মহামারির যেন পুনরাবৃত্তি হতে না পারে এ লক্ষ্যে নিজ নিজ রিসোর্সকে ব্যবহার করে প্রতিরোধের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন জোট জি-সেভেন নেতারা।

এদিকে, সম্মেলনের প্রথমদিন ‘বিল্ড ব্যাক বেটার’ স্লোগানকে সামনে রেখে ন্যায়সঙ্গত ভবিষ্যত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে নৈশ ভোজে অংশ নেন জি-সেভেন নেতারা।

এর আগে, শুক্রবার দরিদ্র দেশগুলোর জন্য ৫০ কোটি করোনা টিকা যুক্তরাষ্ট্র ও ১০ কোটি টিকা যুক্তরাজ্য দেবে বলে ঘোষণা দেয়। তবে বরিস জনসনের আশা, এ সম্মেলনে তারা একশ কোটি টিকা দরিদ্র দেশগুলোর জন্য দেবে। তবে এই সহায়তা খুবই নগণ্য বলে মন্তব্য করেছে দাতব্য সংস্থাগুলো। শুক্রবার যুক্তরাজ্যের কর্ণওয়ালে ধনীদেশগুলোর জোট জি-সেভেনের তিনদিনের সম্মেলন শুরু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102