ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জীবননগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩১ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত লাল্টু মল্লিক (৩০) ও একরা মণ্ডল (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কয়া গ্রামের মাঝের পাড়ায় সুতোর মাঠে এঘটনা ঘটে। পরের দিন ভিকটিম বাদী হয়ে জীবননগর থানায় ধর্ষণ মামলা করেছেন।

অভিযুক্ত আসামিরা হলেন- সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের লাল্টু মল্লিক (৩০), খালিদ হোসেন (২২), আব্দুল জব্বার (১৮) ও একরা মণ্ডল (৪৫)। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত সবাই পলাতক থাকেন।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম গৃহবধূ শনিবার রাতে তার বৃদ্ধা শাশুড়িকে নিয়ে নিজ বাড়িতে ছিলেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির ভেতরে অবস্থিত টিউবওয়েলে পানি আনতে যান তিনি। এ সময় অভিযুক্ত চার আসামি বাড়ির ভেতরে প্রবেশ করেন। এরপর তারা গৃহবধূকে তুলে পাশের সুতোর মাঠে নিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর ওই গৃহবধূ তার স্বামীকে ফোন দিয়ে বিষয়টি বলেন। পরে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজনকে ধরতে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102