ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জীবননগরে দেয়ালচাপায় স্কুলছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৪৮ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দেয়ালচাপা পড়ে রিফাত আলী (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিফাত আলী জীবননগর উথলী গ্রামের বাজারপাড়ার রাজমিস্ত্রি ফন্টু আলীর ছেলে। সে উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিল।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে রিফাত আলী খেলছিল। একই সময় প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসী শান্তির বাড়ির প্রাচীরের কাজ চলছিল। রিফাত ওই প্রাচীর বেয়ে ওপরে উঠে খেলার সময় প্রাচীরটি ভেঙে পড়লে সে এর নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সাদিয়া জানান, রিফাত হাসপাতালে আসার আগেই মারা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102