ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জীবনেও রবীন্দ্র-নজরুল গাইব না; মুচলেকা হিরো আলমের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৫৯ বার পঠিত

জীবনে আর বিকৃত করে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত গাইবেন না হিরো আলম। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে এমনটিই জানিয়েছেন তিনি।

জানা যায়, বুধবার (২৭ জুলাই) সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনে আর নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত বিকৃত করে গাইবেন না। এ ধরনের ভিডিও বানাবেন না। ’

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতির অংশ নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত। আমরা নজরুল-রবীন্দ্রনাথের গান শুনি। এসব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেছেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন করবেন না, মুচলেকা দিয়েছেন। ’

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান বলেন, ‘পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বিভিন্ন সংগীতে কনস্টেবলের পোশাক পরে পুলিশের ডিআইজি, এসপির অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্বঅনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি নেন না। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও না। ’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন। তিনি এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবেন না বলেও জানিয়েছেন। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102