ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জীবনের শেষ ফেসবুক স্ট্যাটাসে যা লেখেন অভিষেক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৪৭ বার পঠিত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন টালিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জি। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর।

মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই অভিষেককে নিয়ে অন্তর্জালে চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার পেজ ঘেঁটে দেখছে নেটজনতা। সেখানেই স্পষ্ট হলো- সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছিলেন অভিষেক। বিভিন্ন সময় পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তের স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি। সবশেষ হোলিতে পরিবারের সঙ্গে চুটিয়ে মজা করেছেন এই অভিনেতা। সেগুলো অনুরাগীদের দেখার সুযোগও করে দেন।

গেলো ২০ মার্চ নিজের একটি ছবি পোস্ট করেন সদ্য প্রয়াত অভিষেক। সেখানে তাঁকে ছুটি কাটানোর মুডেই দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, ‘একটি অলস-আরামদায়ক রোববার। সবাইকে শুভ সকাল।’

শোবিজে কাজের বাইরে পুরোপুরি ঘরোয়া মানুষ ছিলেন অভিষেক চ্যাটার্জি। মেয়ে তার চোখের মণি। আদরের মেয়ের চুল বেঁধে দেওয়ার মধ্যেও আনন্দ খুঁজে পেতেন অভিষেক।

‘পথভোলা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অভিষেক চ্যাটার্জি। নব্বইয়ের দশকে তিনি একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। একক নায়ক হিসেবে কয়েকটি ছবিতে অভিনয় করলেও পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। সম্প্রতি একাধিক ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গেছে তাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102