ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জীবন দিয়ে যৌতুকের প্রতিবাদ করে গেলেন স্বামী-স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১২৯ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুর শিবনদীর একটি ডিঙ্গি নৌকা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত স্বামী-স্ত্রী হলেন- রায়হান আলী ও তারাবানু। মৃত রায়হান আলী উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল সুরশুনিয়া গ্রামের আদম আলীর ছেলে ও তারাবানু নিয়ামতপুর উপজেলার শ্রীকলা গ্রামের ইস্কান্দার আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্পর্কে জড়িয়ে কয়েকমাস আগে বিয়ে করেন রায়হান আলী ও তারাবানু। বিয়ের পর থেকে ছেলের পরিবার মেয়ের পরিবারকে যৌতুকের জন্য চাপ দিতো। এ নিয়ে দুই পরিবারের মাঝে কলহ চলছিল। তবে যৌতুক নিতে চাইত না রায়হান আলী। এমন ঝগড়া-বিবাদের মাঝেই সোমবার রাতে তারাবানু ও তার স্বামী খাবার খেয়ে ঘুমাতে যায়। কিন্তু সকালে তাদের আর ঘরে পাওয়া যায়নি। পরে লোকজনের মাধ্যমে সংবাদ আসে তারাবানু ও তার স্বামীর মরদেহ পার্শ্ববর্তী নিয়ামতপুর থানার শিবনদে একটি ডিঙি নৌকার ওপর পড়ে আছে।

আরও পড়ুন : ‘আমার জীবনে এত দ্রুত কখনো ফেরিতে উঠতে পারিনি’

স্থানীয় ইউপি সদস্য জ্যোতিন কুমার জানান, সকাল ১০টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা একটি নৌকায় তাদের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102