ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২৪, আহত ৮২১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

: জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৬৭টি। এতে নিহত হয়েছেন ৫২৪ জন এবং আহত হয়েছেন ৮২১ জন।

নিহতের মধ্যে ৬৮ জন নারী ও ৭৩ জন শিশু রয়েছে।

সোমবার (৪ জুলাই) ‘রোড সেফটি ফাউন্ডেশন’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২০৪ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৯৩ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৪২ দশমিক ১৮ শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ১০৭ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২০ দশমিক ৪১ শতাংশ। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৬ জন, যেটি মোট নিহতের ১৬ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া আটটি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১৬ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। ১৮টি রেলপথ দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এখানে ১১৭টি দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হন। এদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ১৩টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।

এ পরিসংখ্যানে একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। জেলায় ২৯টি দুর্ঘটনায় ৪১ জন নিহত হন। সবচেয়ে কম দুর্ঘটনা হয় রাঙ্গামাটি, মাগুরা,লালমনিরহাট ও সুনামগঞ্জ জেলায়। এ চারটি জেলায় নয়টি সাধারণ মাত্রার দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102