ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জুমআর নামাজের পর সরকার ঘোষণা করতে পারে তালেবান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। কিন্তু এখনও তারা সরকার গঠন করতে পারেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, আজ (শুক্রবার) জুমআর নামাজের পর সরকার ঘোষণা করতে পারে তালেবান। সংগঠনটির দুজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকার গঠন নিয়ে তালেবানের উপর দেশের অভ্যন্তর এবং দেশের বাইরে থেকেও চাপ রয়েছে। আফগানিস্তানে এখন বহুমুখী সমস্যা দেখা দিয়েছে। যেসব সমস্যা সমাধান করা সরকার গঠন ছাড়া সম্ভব না। তবে, তালেবান সরকার গঠন করলেও এই মুহূর্তে খুব দেশের কাছ থেকেই স্বীকৃতি পাবে। পশ্চিমা দেশগুলো বলেছে, তারা অপেক্ষা করবে এবং তালেবানের গতিবিধি লক্ষ্য করে তারপর স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেবে।

তালেবান নেতারা জানিয়েছিলেন যে, তারা বিদেশি সব সৈন্য চলে যাওয়ার পর সরকার ঘোষণা করবেন। দেশটি থেকে গত সোমবার মধ্য রাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সৈন্য প্রত্যাহারের মাধ্যমে সব বিদেশি সৈন্য প্রত্যাহার কার্যক্রম শেষ হয়। তাই এবার সরকার গঠনের কাজে মনোনিবেশ করেছে তারা।

তালেবান জানিয়েছে, সরকারের ‘সুপ্রিম লিডার’ হবেন হায়বাতোল্লা আখুন্দজাদা। তার পরামর্শে দেশ চালাবেন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী।

তালেবানের কালচারাল কমিশনের সদস্য আনামুল্লা সামাঙ্গানি আফগান সংবাদমাধ্যম টোলো নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। খবর রুশ বার্তা সংস্থা তাসের।

সাক্ষাৎকারে সামাঙ্গানি বলেন, ‘নতুন সরকার গঠন নিয়ে আলোচনা প্রায় শেষ। ক্যাবিনেট গড়া নিয়ে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। আমরা এমন একটি ইসলামিক সরকার ঘোষণা করব যা মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সরকারের প্রধান হবেন হায়বাতোল্লা আখুন্দজাদা। এই বিষয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না।’

এর আগে বার্তা সংস্থা খামা প্রেস সূত্রের বরাত দিয়ে জানায় যে, তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হবেন রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গনি বারাদার। মোল্লা ইয়াকুব (প্রথম তালেবান নেতার পুত্র) প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এবং খলিফা হাক্কানি (তালেবানের অন্যতম নেতা জালালুদ্দীন হাক্কানির পুত্র) স্বরাষ্ট্রমন্ত্রী হবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102