ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জুলাই-আগস্ট গণহত্যা: হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন জমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১০২ বার পঠিত

জুলাই-আগস্টের গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে।

সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব জানান।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আজকে জুলাই আগস্টের গণহত্যার যে প্রধান মাস্টার মাইন্ড শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এর মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহা পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ রিপোর্ট হাতে পাওয়ার পর চিফ প্রসিকিউটর সব কিছু দেখে বিবেচনা করে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করবেন।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুটি কারণ আজকে জানানো হবে। বাকিগুলো পরে জানানো হবে। এর মধ্যে প্রথম অভিযোগ হচ্ছে উসকানিমূলক। আর দ্বিতীয়ত হচ্ছে নির্দেশ। এ বিষয়ে তার বহু কল রেকর্ড আছে। যেখানে তিনি মার্ডারের নির্দেশ ও অঙ্গহানির নির্দেশ পর্যন্ত দিয়েছেন। পাশাপাশি সুনির্দিষ্ট তিনটি ঘটনার কেন্দ্রিক কিছু অভিযোগ এসেছে, যা পরে জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102