প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস বলেছেন, টিকার বিকল্প উৎসের জন্য দিনরাত চেষ্টা চলছে। বিভিন্ন দেশ ও কম্পানির সাথে কথা চলছে। দেশেও বানানোর চেষ্টা চলছে। দ্রুত পাওয়ার ব্যাপারে আশাবাদী।
(বৃহস্পতিবার ১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটি জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
জুলাই থেকে বড় পরিসরে টিকাদান কর্মসূচি শুরুরও প্রত্যাশা জানান আহমেদ কায়কাউস।