ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জুয়ার টাকা না দেয়ায় বন্ধুর স্ত্রীকে ৩ মাস ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জুয়ার আসরে ধার নেয়া টাকা পরিশোধ করতে না পারায় বন্ধুর স্ত্রীকে টানা তিন মাস ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত আনারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, একই গ্রামের আনারুল ইসলাম ভুক্তভোগীর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। আনারুল ওই নারীর স্বামীকে প্রায়ই জুয়ার আসরে টাকা ধার দিত। এক পর্যায়ে ধারের পরিমাণ বেড়ে যায়। ধার নেয়া টাকা পরিশোধ করতে না পেরে ওই ব্যক্তি বাড়ি থেকে পালিয়ে যায়।

এরপরে পাওনা টাকার অজুহাতে আনারুল ইসলাম ওই বাড়িতে যাতায়াত করতে থাকে। একদিন বাড়িতে স্বামী না থাকার সুযোগে রাতে আনারুল ইসলাম নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তিন মাস ধরে ধর্ষণ করতে থাকে। বেশ কিছু দিন পালিয়ে থাকার পর ওই নারীর স্বামী বাড়ি ফিরলে তাকে জমি বন্ধক রাখার কথা বলে আনারুল রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে সাড়ে সাত শতক জমিও দলিল করে নেয়। এক পর্যায়ে তার ঘরে তালা দিয়ে ঘর দখল করে নেয়। ভুক্তভোগী নারী ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে আনারুল ইসলামকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহিল জামান জানান, আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আনারুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102