ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জুয়া খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩২ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় জুয়া খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আরিফ হোসেন (৪৭) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভা এলাকাস্থ কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন কাশিপুর গ্রামের ইব্রাহিম লস্করের ছেলে।

স্থানীয়রা জানায়, গ্রামের বেদে পল্লীতে দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম ও রাসেল নামে দুই যুবক নেতৃত্ব দিয়ে আসছিলেন। মঙ্গলবার রাতে সেখানে জুয়া খেলা নিয়ে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাসেল সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আরিফ হোসেন, মালা বেগম, আব্দুল লতিফসহ কমপক্ষে ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে আরিফ হোসেনের অবস্থার অবনতি হলে রাতেই যশোর মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, খবর পেয়ে রাতেই বেদে পল্লীতে পুলিশ পাঠিয়েছি। সংঘর্ষে আরিফ নামের একজন মারা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102