ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জুয়েল হত্যা: ২ আসামির ৩ দিন করে রিমান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনিতে জুয়েলকে হত্যার ঘটনায় দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রিমান্ডের আবেদন শুনানি শেষে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফেরদৌসী (বেগম) এ আদেশ দেন।

রিমান্ডের আসামিরা হলেন, আবু কালাম ও জিএম মানিক।

ডিবি পুলিশ গত ২৩ নভেম্বর তাদের ৫ দিন করে রিমান্ডের আবেদন করে কোর্টে সোপর্দ করে। এর আগে ডিবি পুলিশের একটি দল গত ২২ নভেম্বর রাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আবু কালাম ও জিএম মানিককে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ধার্মিক ছিলেন জুয়েল। তিনি নিয়মিত মসজিদে নামাজ আদায় করতেন। গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয় পাটগ্রাম থানায়। পরে মামলা হস্তান্তর করা হয় ডিবিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102