ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না এবারও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫২ বার পঠিত
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডর নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাচ্ছেন ইরাবের নেতারা

চলতি বছরেও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। তবে জেএসসি-জেডিসি পরীক্ষা না হলেও গত দুই বছরের মতো ক্লাস মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।

রবিবার (২৯ মে) আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ কথা জানান।

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে কথা বলেন অধ্যাপক তপন কুমার।

এ সময় ইরাবের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন ও কার্যনির্বাহী সদস্য আবদুল হাই তুহিন উপস্থিত ছিলেন।

তপন কুমার সরকার আর বলেন, ‘১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত সময় লাগবে। এরপর নভেম্বরে এসে ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া অনেক কষ্টকর হবে। এছাড়া নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষার কোনও অস্তিত্ব থাকবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে এ দুই পরীক্ষার আয়োজন করতে গেলে শিক্ষা বোর্ডগুলোর জন্য তা হবে অত্যন্ত কষ্টকর। তাই চলতি বছরেও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে শিক্ষা বোর্ডগুলো।’

আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক আরও বলেন, ‘সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে পরীক্ষা নিয়ে আমরা আমাদের এ মতামত জানিয়েছি। তবে সরকার যদি জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে পরীক্ষা আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

উল্লেখ্য, করোনার সংক্রমণের কারণে গত বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হয়নি। তবে শিক্ষার্থীদের বোর্ড সনদ দেওয়া হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102