ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক সাংবাদিকতায় পুরস্কার পেলেন ৩ সাংবাদিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৯ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: নেদারল্যান্ডস্ দূতাবাসের অর্থায়নে, ইউএনএফপিএ এবং আসকের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের আয়োজনে বগুড়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন সাংবাদিক কে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সন্মেলন কক্ষে জেন্ডার সংবেদনশীল প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমকে সম্পৃক্তকরণ বিষয়ক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী সাংবাদিকদের এই পুরস্কার প্রদান করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ রবিউল আওয়াল। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকমীর্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন আদিকাল থেকেই পারিবারিকভাবে শুরু থেকেই ছেলে ও মেয়ের মাঝে একটি বৈষম্য সৃষ্টি হয়ে যায় যা এখন ইতিবাচক পরিবর্তন হচ্ছে তবে এক্ষেত্রে সকলকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ইতিবাচকভাবে। আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ এবং দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনএফপিএ বগুড়া জেলা প্রতিনিধি মাসুদা ইসলাম এবং সংশ্লিষ্ট বিষয়ে অনলাইনে ভাচুর্য়াল ভিডিও চিত্র উপস্থাপন করেন আইন ও শালিস কেন্দ্রের কমিউনিকেশন এক্সপার্ট মিতালী দাস।

জিবিভি সাংবাদিকতা বিষয়ক ফিচার ও প্রতিবেদন প্রকাশ ও প্রচারের উপর সাংবাদিকদের প্রতিযোগিতায় জুরিবোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই এর পর এই বছর ৩ জনকে বিজয়ী ঘোষণা করে জিবিভি সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায় এবং দৈনিক মুক্ত সকালের স্টাফ রিপোর্টার রিপন দাস যাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ রবিউল আওয়াল। অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এ্যাড. বিনয় কুমার দাষ, বগুড়া গ্রন্থ কেন্দ্রের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, স্বপ্ন’র নিবার্হী পরিচালক জিয়াউর রহমান, পিউপি বগুড়ার সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, শেয়ারবীজ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবা পারভিন লুনা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102