ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেমস-মাইলসের কপিরাইট মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছালো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে দেশের বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে দায়ের করা পৃথক দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৫ জানুয়ারি) আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এই দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ।

এদিন দুই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার আসামি বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার আইনজীবী সময়ের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

মামলা দুটিতে বিবাদীরা হলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়া, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএএসের প্রধান অনিক ধর।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর (২০২১ ইং) কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে মাহফুজ আনাম ওরফে নগরবাউল খ্যাত জেমস এবং ব্যান্ড দল মাইলসের হামিন আহমেদ ও মানাম আহমেদ দুটি মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102