ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেরার্দ পিকে থাকছেন বন্ধুদের বাড়িতে, শাকিরার জন্য মনোবিদ?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪২ বার পঠিত

পপশিল্পী শাকিরা এবং বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকে তাদের ১২ বছরের সম্পর্কের অবসান করেছেন। শনিবার (৪ জুন) এক বিবৃতিতে তারা এ তথ্য জানা বলে জানিয়েছে স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইও।

পিকের বিশ্বাসঘাতকতার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন শাকিরা। অন্য এক নারীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে শাকিরার কাছে ধরা পড়েছেন পিকে।

এই পরিস্থিতিতে শাকিরার বর্তমান মানসিক অবস্থা নিয়ে প্রতিবেদন সাময়িকী প্রকাশ করেছে ইংল্যান্ডের সাপ্তাহিক সাময়িকী “হ্যালো!”র স্প্যানিশ সংস্করণ “ওলা!”।

সেখানে বলা হয়, গত এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়েছিলেন কলম্বিয়ান এই সংগীতশিল্পী। “অ্যাংজাইটি অ্যাটাক” হয়েছিল তার। পরে তাকে বার্সেলোনার টেকনোন ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিকে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে কাঁদছিলেন শাকিরা। এ সময় হাসপাতালে চিকিৎসকেরা শাকিরার কাছে জানতে চান, তার মনোবিদের প্রয়োজন আছে কি-না? তবে শাকিরার জন্য মনোবিদ ঠিক করা হয়েছে কি-না, তা এখনও জানা যায়নি।

বিচ্ছেদের সিদ্ধান্তের পর থেকে পিকে থাকছেন তার বন্ধুবান্ধবের বাড়িতে।

স্প্যানিশ সংবাদমাধ্যম “এল পিরিওদিকো” জানায়, পিকেকে বার্সেলোনায় কায়ে মুনতানের অঞ্চলে একা একা থাকতে দেখা যাচ্ছে। তাকে বার্সেলোনার এ অঞ্চলের বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে। ক্লাব-সতীর্থ রিকি পুচ ও বন্ধুবান্ধবের সঙ্গে বার্সেলোনার রাত উপভোগ করতে দেখা যাচ্ছে পিকেকে। গুঞ্জন আছে, বার্সারই ১৭ বছর বয়সী মিডফিল্ডার গাভির মায়ের সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন তিনি।

শাকিরার কাছে ধরা পড়ার পর কলম্বিয়ান তারকার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো থেকে হারিয়ে গেছেন পিকে। এমনিতে পপশিল্পীর ইনস্টাগ্রামে সরব উপস্থিতি ছিল পিকের। কিন্তু গত মার্চের পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পিকেও বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিরাকে নিয়ে কোনো পোস্ট করছেন না।

হঠাৎই তাদের এই বিচ্ছেদের সিদ্ধান্ত। গত মার্চ মাসে শাকিরা জানিয়েছিলেন, দুজনের সম্পর্কে কোনো একঘেয়েমি তৈরি করতে চান না তারা। ফলে বিয়ে করার সিদ্ধান্ত নেবেন না। তিনি চান, পিকে তার প্রতি মনোযোগী থাকুক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102