ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ শেখ সাদী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫৭ বার পঠিত
প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শেখ সাদী

শেরপুর: শেরপুর জেলায় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শেখ সাদী। তিনি জেলার নালিতাবাড়ী উপজেলার বিন্নীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (সরকারি প্রাথমিক বিদ্যালয়) ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে জেলা বাছাই কমিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ।

জানাযায়, ২০০৭ সালে পলাশীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষতকার পেশা শুরু করেন মোহাম্মদ শেখ সাদী। এরপর ২০০৯ সালে বিন্নীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  যোগদান করেন । দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

জানতে চাইলে প্রধান শিক্ষক শেখ সাদী বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমি আমার বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য আমাকে আনন্দিত করে। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্র/শিক্ষকসহ নালিতাবাড়ীবাসীর জন্য উৎসর্গ করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102