ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেলা পরিষদ নির্বাচন: ভোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদসহ ১১ জন নির্বাচিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

ভোলায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল মমিন টুলু বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি এর আগেও একই পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রশাসক ও চেয়ারম্যান ছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রোববার (২৫ সেপ্টেম্বর) সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ৩ জন মনোনয়ন প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।

রোববার (২৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র সদস্য পদে বোরহানউদ্দিনের এএম আব্দুল্লাহ,সংরক্ষিত মহিলা সংরক্ষিত পদে মনপুরার লাভলী হাওলাদার ও লালমোহনের সংরক্ষিত মহিলা পদে সালমা জাহান বুলু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর চেয়ারম্যান সহ ১১ টি পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন চেয়ারম্যান পদে আব্দুল মমিন টুলু। সংরক্ষিত মহিলা সদস্য পদে খাদিজা আক্তার (ভোলা),সাবিনা ইয়াসমিন (লালমোহন),কামরুন নাহার (মনপুরা)। সাধারণ সদস্য পদে নজরুল ইসলাম গোলদার (ভোলা), মো. খাইরুল হাসান খোকন (দৌলতখান), নুরুল আমিন নিরব মিয়া (বোরহানউদ্দিন), মো. হাসান (তজুমদ্দিন) আনোয়ারু ইসলাম রিপন (লালমোহন), মো. নরুল ইসলাম ভিপি (চরফ্যাশন), এ কে এম শাহজাহান (মনপুরা) উপজেলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আগামী ১৭ অক্টোবর ভোলা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে কোন ভোট হচ্ছেনা।

এদিকে আবদুল মমিন টুলু জেলা পরিষদের প্রশাসক হিসাবে নতুন করে দায়িত্ব নেয়ায় খুশি ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এই খবরে আনন্দ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও খুশি হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102