ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্ত সব আদালত বর্জন দিনাজপুর আইনজীবীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

আইনানুগ আদেশ না দেওয়া, আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগে দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেটের অধিনস্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতসহ সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মাজাহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হাজী সাইফুল ইসলাম, জেলা জজ আদালতের স্পেশাল পিপি এ্যাড. শামসুর রহমান পারভেজ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাড. শাহ দোরখ শান এডমিরাল, অ্যাড. সাথী দাস, অ্যাড. অনিমেশ রায় প্রমুখ।

সভায় জানানো হয়, দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ আইনানুগ আদেশ দেন না। বরং তিনি আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং কথায় কথায় মামলা খারিজ করে দেন। বিষয়টি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের সাথে কথা বলা হলেও এই বিষয়গুলোর কোনো সুরাহা হয়নি। তাই আইনজীবীরা বাধ্য হয়েই জেলা ম্যাজিস্ট্রেটের অধিনস্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত (ক, খ, গ ও ঘ) বর্জনের সিদ্ধান্ত দেন। একইসাথে আগামী সাত দিনের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদের অপসারণ চান আইনজীবীরা। তা না হলে জেলা ম্যাজিস্ট্রেটকে বর্জন করা হবে বলেও জানান তারা।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ বলেন, তাদের সিদ্ধান্তের বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। আদালতের বিষয়গুলো সঠিকভাবে জানালে বা কোনো মামলায় আইনানুগ হয়েছে কি হয়নি সেগুলো সঠিকভাবে জানালে সেটি দেখা যেতে পারে। তাছাড়া উচ্চ আদালততো রয়েছেই। আদালতের নথি না দেখা পর্যন্ত ওই মামলায় সিদ্ধান্তর ব্যাপারে কিছু বলা যাবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102