ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জো বাইডেনের আমলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না: আইআরজিসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

মধ্যপ্রাচ্যের ব্যাপারে পূর্বসূরিদের নীতি অনুসরণ করে ইসরায়েল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

ইরানি গণমাধ্যম রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডের এক খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৯ মে) তেহরানে এক অনুষ্ঠানে সালামি বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীন করে তোলা। হোয়াইট হাউসে জো বাইডেনের মতো ব্যক্তি আসার ফলে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে না।

আইআরজিসির প্রধান বলেন, আমেরিকার লক্ষ্য ও নীতিতে পরিবর্তন আসবে না বরং নীতি বাস্তবায়নের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।

মুসলিম বিশ্বের খনিজ সম্পদ ও অর্থনীতি কব্জা করতে যুক্তরাষ্ট্র নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার লক্ষ্যে এসব দেশে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়া আমেরিকার আরেকটি বড় দুরভিসন্ধি

আইআরজিসি প্রধান কমান্ডার বলেন, মার্কিনীদের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। তারা যদি আপসে যায় তো ভালো কথা, তা না হলে তাদের এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102