ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জ্যোতির ব্যাগ ছিনতাই

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পঠিত

জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাগ ছিনতাই হয়েছে। অবশ্য তিনি নিজে নিরাপদেই আছেন।

ঘটনার সময় উপস্থিতও ছিলেন না তিনি।
মূলত জ্যোতির ব্যাগ নিয়ে আসছিলেন সতীর্থ ফারজানা হক পিংকির স্বামী মাহবুব রাকিব। শেরপুর থেকে ওই ব্যাগ এনে কেয়ারটেকারের অপেক্ষায় ছিলেন তিনি। এমন সময় তিন-চার জন অস্ত্রধারী এসে তার কাছ থেকে জ্যোতির ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। সেই ব্যাগে কিছু ক্রিকেট খেলার সরঞ্জাম এবং মূল্যবান সামগ্রী ছিল।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে এখন থেকে সপ্তাহখানেক আগে। এ নিয়ে জ্যোতি ও মাহবুব রাকিব দুজনেই মামলা করেছেন। রাকিবের দুটি আইফোন ছিনতাই হয়েছে বলে জানা গেছে। সপ্তাহ পেরিয়ে গেলেও অবশ্য এখনও কোনো সমাধান পাননি জ্যোতি। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে জ্যোতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলেতে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশে আসছে। এই সিরিজ ঘিরেই এখনকার প্রস্তুতি নিচ্ছেন জ্যোতিরা। ২১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102