জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ- নির্বাচনে ৯টি কেন্দ্রের সবকটিতেই ভোট গ্রহন শুরু হয়েছে। এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে আজ শনিবার ৯১০ অক্টোবার) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ ভোট গ্রহন চলবে।
গত ৫ ফেব্রুয়ারী কালাই পৌর সভার মেয়র হালিমুল আলম মারা গেলে মেয়র পদটি শূন্য হয়ে যায়। আর এই শূন্য পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভার উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি’র আনিছুর রহমান তালুকদার মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভায় ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৭২ জন।
রির্টানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানার, ‘আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র্যাব, পুলিশ ও ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে’।
নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।