ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানের বরখাস্তাদেশ স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৮ বার পঠিত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীরের অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্তাদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। ফলে বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে তার আইনগতভাবে আর কোনও বাধা নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অধিশাখা গত ২২ সেপ্টেম্বর আলমগীরকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে। পরবর্তীতে ওই আদেশকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান  উচ্চ আদালতে রিট পিটিশন (নম্বর ৬৫৩৪/২০২০) করেন। যার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের শুনানি শেষে গত ২ নভেম্বর উচ্চ আদালত ওই বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।

আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার ইপি-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলা প্রশাসক বরাবর পত্রও (স্মারক নম্বর ১২৫১,তারিখ-১৯ নভেম্বর ২০২০) প্রেরণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102