ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত, কঠোর বিধিনিষেধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

সীমান্তঘেঁষা জেলা জয়পুরহাটে একদিনে সর্বোচ্চ ১০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় গত ৮ দিনে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০২ জনে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী। তিনি জানান, বুধবার (৯ জুন) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি (পিসিআর) থেকে পাঠানো রিপোর্টে ১৬০ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ২৭৮ জনের এন্টিজেন পরীক্ষায় ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট শ্যামল কুমার জানান, জয়পুরহাটে এ পর্যন্ত ১৬ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৩ জন, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ৩৯০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা এলাকায় সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরোপের আজ বৃহস্পতিবার চতুর্থ দিন চলছে। জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানান, করোনার বিস্তার রোধে সোমবার থেকে বিভিন্ন বিধিনিষেধ আরোপের ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী জয়পুরহাট ও পাঁচবিবি পৌর এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঔষুধের দোকান ব্যতীত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি চলাফেরায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিকেল ৫টার পর থেকে বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য মাঠে কাজ করছেন প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102