ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে দিন দিন করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৬৯টি নমুনা পরীক্ষা করে ৭৪টি করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে জয়পুরহাট সদরে ১১৬টির ভেতরে ২৬, ক্ষেতলালে ১৩টির ভেতরে ৭, কালাইয়ে ১৪টির ভেতরে ৫, পাঁচবিবিতে ৪৬টির ভেতরে ৭, আক্কেলপুর উপজেলায় ৬৩টির ভেতরে ৭টি এবং বগুড়ার ১১৭টির ভেতরে ২২টি ফলাফল পজেটিভ আসে।

এ ক্ষেত্রে একদিনে করোনা পজেটিভ শনাক্তের হার ১৯.১৮ শতাংশ।

জানা গেছে, করোনার প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই জয়পুরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

তবে এ ক্ষেত্রে পুরোদমে লকডাউনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এ বিষয়ে সিভিল সার্জন মো. ওয়াজেদ আলী জানান, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করলে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে আতঙ্কের কোনো কারণ নেই।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জয়পুরহাট জেলায় এ পর্যন্ত ১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102