ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে ট্রাকচাপায় বাবা নিহত, ছেলে আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

জয়পুরহাট-নওগাঁ সড়কের সদর উপজেলার তেতুলতলী নামক স্থানে ট্রাক চাপায় আব্দুস সালাম (৪৫) নামের সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম সদরের দোগাছি গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ জানায়,শ্যালকের বিয়ের উদ্দেশে মোটর সাইকেলে সালাম তার ছেলে সিয়ামকে সাথে নিয়ে আজ সকালে নওগাঁর মথুরাপুর রওনা হয়। পথে জয়পুরহাট সদরের তেতুলতলীতে পেছন থেকে বালু বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালাম মারা যান। আর ছেলে সিয়াম আহত হয়।
সিয়ামকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারি পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102