জয়পুরহাটে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন।
বুধবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের আক্কেলপুর উপজেলার পূর্ণগোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান (২৫) বগুড়ার নামুজা মসজিদ পাড়া মহল্লার আব্দুর রশীদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান। তিনি বলেন, রংপুরের পীরগঞ্জ থেকে একটি ধানবোঝাই ট্রাক আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়ক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। পথে পূর্ণগোপিনাথপুর এলাকায় ট্রাকটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে উল্টে পড়ে যায়। এসময় চালকের পাশে বসা রাকিব ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।