ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২২ বার পঠিত

জয়পুরহাটের রেলস্টেশন সংলগ্ন বারোঘাটি পুকুরে ডুবে মোহাম্মদ (০৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ জয়পুরহাটের জামাল আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকার আজাদ হোসেনের ছেলে। বর্তমানে তারা জয়পুরহাট শহরের দেওয়ান পাড়া মহল্লায় ভাড়া বাসায় থাকেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, দুপুরে বাবার সঙ্গেই নতুন হাটে আম বিক্রি করছিল মোহাম্মদ। এক সময় বাবার চোখ ফাঁকি দিয়ে স্থানীয় কয়েকজন শিশু-কিশোরের সঙ্গে বারোঘাটি পুকুরে গোসল করতে যায় সে। অনেকের মতো সেও পানিতে লাফ দেয়। কিন্তু আর উঠে আসেনি। বিকেলে ওই পুকুরের পানিতে জুতা ভাসতে দেখে পুকুরের পাড়ে কয়েকজনের সন্দেহ হলে তাকে খুঁজতে থাকে। পরে পানির নিচ থেকে শিশুটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102